ads

বুধবার , ২২ মার্চ ২০২৩ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২২, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ রেলওয়ে এ বছর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ২২ মার্চ বুধবার এ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

Shamol Bangla Ads

এর আগে মঙ্গলবার রাজধানীর রেলভবনে ‘ঈদ উপলক্ষ্যে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকের একটি সূত্র জানিয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন দেওয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি চলবে পাঁচ দিন পর্যন্ত।

Shamol Bangla Ads

অন্যদিকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ঈদে বাড়তি চাপ সামলাতে থাকবে ১০ জোড়া স্পেশাল ট্রেন। সেই সঙ্গে শিডিউল বিপর্যয় ঠেকাতে রেলবহরে যুক্ত হবে ১০টি বাড়তি ইঞ্জিন।

Need Ads