ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত গেইটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২১, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

শেরপুরের মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দৃষ্টিনন্দন গেইটের উদ্বোধন করা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুকসুদপুর এলাকাস্থ ও বিদ্যালয়ের গেইটের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে গেইট উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেল আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. শামীম হোসেন, চরপক্ষীমারি ইউপি চেয়ারম্যান আকবর আলী, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন্নাহার, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, চরমোচারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম রফিক।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ওই গেইটটি নির্মাণে ব্যয় হয়েছে ১৬ লক্ষ টাকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads