ads

বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘অহন সিল দিতে অয় না, চাপ দিলেই ভোট অয়’

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ১৬, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

‘আগে মেলা কষ্ট অইত। আমার ভোট আরেকজন দিতো। অহন আমার আংগুলের ছাপ লাগে। আমার ছবি আইবো। পরে আমার ইচ্ছে মতো মার্কায় চাপ দিলেই ভোট অইয়া যায়। সরহার এইডা করে ভালাই করছে’।

Shamol Bangla Ads

কথাগুলো বলছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাই পুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে দক্ষিণ মাটিয়া কুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএমে ভোট দেওয়ার পর আয়শা খাতুন (৬০) নামে এক ভোটার। তিনি দক্ষিণ মাটিয়াকুড়া গ্রামের মৃত হাবিল মিয়ার স্ত্রী। তিনি আরো বলেন, আমি মেলা ভোট দিছি। এইবার জীবনে পরথম মেশিনে ভোট দিলাম। তার মতো ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করে একই কথা শোনান জান্নাত আরা বেগম, জুলেখা বেগম, পারভিন আক্তারসহ অনেকে।

জানা যায়, শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল হান্নানের মৃত্যুজনিত কারণে ওই ওয়ার্ডে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। দক্ষিণ মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২ হাজার ৫ শ ৫৯ ভোট। প্রতিদ্বন্দ্বীতা করছেন তিন জন প্রার্থী। তারা হলেন, আবুল বাশার (তালা প্রতীক), ওয়াজ কোরনী ( ফুটবল প্রতীক) ও আবু রায়হান (মোরগ প্রতীক)।

Shamol Bangla Ads

গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এবারই প্রথম এই এলাকার ভোটাররা ইভিএমে ভোট দেন।

Need Ads