ads

বুধবার , ১৫ মার্চ ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মুহসীন, সম্পাদক রফিকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ১৫, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

শেরপুরে জেলা শিক্ষক সমিতির সভাপতি পদে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসীন আলী আকন্দ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে শেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মিল্টন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৫ মার্চ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. মুহসীন আলী আকন্দ।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে জেলা শিক্ষক সমিতির ৩ বছর মেয়াদী ৬১ সদস্যবিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

এদিকে গত ১৩ মার্চ নবনির্বাচিত সভাপতি মো. মুহসীন আলী আকন্দ ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিল্টনসহ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মুহসীন আলী আকন্দ এর আগে সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ছিলেন। এছাড়া তিনি জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ বিভাগের যুগ্ম আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Need Ads