কাতারে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি-৫) উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ মার্চ রবিবার কাতার জাতীয় কনভেনশন সেন্টারে ওই সম্মেলন শুরু হয়। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সম্মেলনে যোগ দেন।

জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিকেলে বাংলাদেশ, লাওস ও নেপালের যৌথ আয়োজনে ‘২০২১ সালের উত্তরণের জন্য টেকসই ও সহজ রূপান্তর’ শীর্ষক বৈঠকে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।









