ads

রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৫, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ রবিবার শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশ আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করে চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই সঙ্গে সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং বিগত কল্যাণ সভায় উত্থাপিত সমস্যা সমাধানের জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Shamol Bangla Ads

পুলিশ সুপার অফিসার ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একইসাথে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Need Ads