গোলাম রব্বানী, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ আনোয়ার নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার রাত ১০ টার দিকে উপজেলার হাউলিয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন প্রতাপকাটি গ্রামের শহর আলীর পুত্র সন্ত্রাসী আনোয়ার হাউলিয়া বিলের একটি চিংড়ী ঘেরে অবস্থান করছিল। এ খবর জানতে পেরে থানা পুলিশের একটি চৌকুস দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে ওসি এম মসিউর রহমান জানান।




