ads

রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবারের মতো চাকরিতে যোগদান করলেন আসিফ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৫, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ

জীবনের প্রথমবারের মতো চাকরিতে যোগ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি তাঁর চাকরির খবর নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

আসিফ লেখেন, ‘মার্চের এক তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘চাকরির অফার এবং ধরন-দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে।’

Shamol Bangla Ads

নতুন চাকরির জন্য সবার কাছে দোয়া চেয়ে আসিফ লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন সব সময়ের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’
ভার্সাটিলো গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের ‘হ্যালো সুপারস্টারস’ (অ্যাপ) বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দায়িত্বও সামলাবেন তিনি।

Need Ads