ads

সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিকের বৃত্তির ফল মঙ্গলবার

খবর টি পড়েছেন : ২০৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রকাশিত হবে। ফল প্রকাশ উপলক্ষে ওইদিন দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২৭ ফেব্রুয়ারি সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এতে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সচিব ফরিদ আহাম্মদ।

Shamol Bangla Ads

জানা যায়, এবার প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। সারাদেশে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় প্রায় ৬ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। ২ ঘণ্টা ধরে চলা ওই পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় পরিসংখ্যান দিবস আজ পরবর্তী সংবাদ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads