ads

রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা প্রয়াত দুরন্ত বিপ্লব রচিত ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবনে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লেখক প্রয়াত দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন, তার ভাই দূর্জয় বিপ্লব ও বোন শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন।

অমর একুশে বইমেলার ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর স্টলের শ্রাবণ প্রকাশনীতে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ১৪টি কবিতার এ বইটি পাওয়া যাচ্ছে।

Shamol Bangla Ads

প্রয়াত দুরন্ত বিপ্লব ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি ১ মার্চ পরবর্তী সংবাদ স্বর্ণের দাম আরেক দফা কমল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads