ads

শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ মে থেকে শুরু

খবর টি পড়েছেন : ১৯৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০ মে থেকে শুরু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, আগামী ২০ মে প্রাথমিক বাছাইপর্ব এবং ১০ জুন চূড়ান্তপর্বের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই তারিখ চূড়ান্ত হবে এবং তারপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।

Shamol Bangla Ads

অধ্যাপক মিজানুর রহমান আরও জানান, ১৮ হাজার শিক্ষার্থী এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় বসতে পারবে। আর প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৬ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য নির্বাচিত করা হবে।

গত বুধবার ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার যে ফল প্রকাশ করা হয়েছে, তাতে পাশ করেছে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে এক লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ-৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৭.৪২ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে : কাদের পরবর্তী সংবাদ নারীদের বিজ্ঞানে উৎকর্ষতা লাভের সুযোগ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads