ads

বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দলিল যার জমি তার, বিল সংসদে উঠবে পরের অধিবেশনে

খবর টি পড়েছেন : ২২৭
দলিল যার জমি তার, বিল সংসদে উঠবে পরের অধিবেশনে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দলিল যার জমি তার—এই আইনের জন্য মানুষ অপেক্ষায় আছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আগামী সংসদ অধিবেশনে এই বিলটি মন্ত্রণালয় উত্থাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩’ সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান ভূমিমন্ত্রী। পরে হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনায় আগের অধ্যাদেশ বাতিল করে জাতীয় সংসদে নতুন বিল পাস হয় সংসদে।

Shamol Bangla Ads

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘দলিল যারা জমি তার। এটা সাংঘাতিক আকারে ভাইরাল হয়ে গেছে। মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে। এটা কী হচ্ছে। আমি চেয়েছিলাম এই সংসদে এটা নিয়ে আসার জন্য। কিন্তু সময়ের কারণে সম্ভব নয়। আমি কিন্তু টাইমলাইনের মধ্যেই চলি। স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ করতে হয়েছে। অনেক বিষয় আছে। আইনটি মন্ত্রিসভায় নিয়ে যাব। ওখান থেকে আইন মন্ত্রণালয়ে ভোটিং হবে। আশা করছি, আগামী সংসদ অধিবেশনে এটা নিয়ে আসব।’

ভূমিমন্ত্রী বলেন, ‘আগে ভূমি কর দিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হতো। এটা এখন অনলাইনে নিয়ে এসেছি। যদিও সাইড বাই সাইড ম্যানুয়ালি রেখেছি। তবে এই পয়লা বৈশাখ থেকে সেটা কাটআপ করে দিয়েছি। অর্থাৎ আর ভূমিকর ম্যানুয়ালি নিব না। ফুললি অনলাইন হতে হবে।’

Shamol Bangla Ads

হাট-বাজার ব্যবস্থাপনা বিল পাস
হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনায় আগের অধ্যাদেশ বাতিল করে জাতীয় সংসদে নতুন বিল পাস হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩’ পাস হয়।’ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি সংসদে তোলেন। বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিস্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। ১৯৫৯ সালের হাটস অ্যান্ড বাজারস (এস্টাবলিস্টমেন্ট অ্যান্ড একুইজেশন) অর্ডিন্যান্স রহিত করে নতুন করে এই আইনটি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads