ads

বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চার ডিআইজি হলেন অতিরিক্ত আইজি

খবর টি পড়েছেন : ৩০৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন ২ জন পুলিশ কর্মকর্তা। তারা হলেন স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

Shamol Bangla Ads

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখা থেকে জারি করা উপ-সচিব মো. আলমগীর কবিবের সই করা এক প্রজ্ঞাপনে ওই পদোন্নতি দেওয়া হয়।

অপরদিকে একইভাবে পৃথক প্রজ্ঞাপনে ৪ উপ-পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৩১ অক্টোবর জননিরাপত্তা বিভাগের এক স্মারকে জানানো যাচ্ছে যে, সুপিরিয়ন সিলেকশন বোর্ডের ২০২৩ সালের ২২ জানুয়ারি তারিখের সভার (২০২৩ সালের প্রথম) নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৪ জানুয়ারি সময় অনুমোদন করেছেন।

সুপারিশের সিদ্ধান্ত অনুযায়ী, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-১ পদে ২ কর্মকর্তাকে পদোন্নতি দিতে সুপারিশ করে। সুপারিশকৃত ২ অতিরিক্ত আইজিপি হলেন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

অন্যদিকে একইভাবে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪ উপ-পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
তারা হলেন, পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ওয়াই এম বেলালুর রহমান এবং ডিএমপির ডিআইজি পদমর্যাদার অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরস্বতী পূজা আজ পরবর্তী সংবাদ আর একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads