ads

রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

খবর টি পড়েছেন : ৪৩৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্র ডানপন্থি কর্মীর দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ২২ জানুয়ারি রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

Shamol Bangla Ads

বিবৃতিতে বলা হয়, শনিবার স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে একজন উগ্র ডানপন্থি কর্মী পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানাই। বাকস্বাধীনতার আড়ালে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে এবং সম্মান করতে হবে।

Shamol Bangla Ads

এ ছাড়া সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে অযৌক্তিক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ দিকে এ ঘটনার তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি দেশে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
ইডেনের রাজধানীতে শনিবার (২১ জানুয়ারি) তুরস্কবিরোধী বিক্ষোভ করে উগ্র কট্টরপন্থি সমর্থকরা। বিক্ষোভে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি মেডিকেল কলেজে ২৬০৫ শিক্ষক পদ খালি :… পরবর্তী সংবাদ ভূমি আইন সম্পর্কিত খবর ভুয়া : মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads