ads

রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারা দেশে বই উৎসব আজ

খবর টি পড়েছেন : ৩৩৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আজ বই উৎসব। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের আয়োজন করা হবে। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই ওঠা প্রতি বছরই নতুন। ১ জানুয়ারি রবিবার গাজীপুরে মাধ্যমিকের ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

Shamol Bangla Ads

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, এখন পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের ৮০ শতাংশ ও প্রাথমিকের ৬৫ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছানো হয়েছে। যদিও মুদ্রণ শিল্প সমিতির দাবি, ঘাটতির পরিমাণ এনসিটিবির হিসাবের চেয়ে অনেক বেশি। কাগজ সংকটে প্রাথমিকের বই ছাপানো দেরিতে শুরু হওয়ায় সংকট বেশি ঘনীভূত হয়েছে। নিম্নমানের বইয়ের পাশাপাশি এবার প্রচুরসংখ্যক শিক্ষার্থীর নতুন বই নির্ধারিত সময় না পাওয়ার আশঙ্কা রয়েছে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া উপলক্ষে কেন্দ্রীয় বই বিতরণ উৎসব পালিত হবে। এতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধান অতিথি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

Shamol Bangla Ads

অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ের কেন্দ্রীয় বই উৎসব গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তবে, উৎসব করে বিতরণ করা হলেও সব শিক্ষার্থী বই পাচ্ছে না। ছাপা জটিলতায় এ সমস্যায় পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জিকে স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও… পরবর্তী সংবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads