ads

বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুব মহিলা লীগের নেতৃত্বে ডেইজি-লিলি

খবর টি পড়েছেন : ৩৫১
যুব মহিলা লীগের নেতৃত্বে ডেইজি-লিলি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আলেয়া সারোয়ার ডেইজীকে সভাপতি ও শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করে যুব মহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার যুব মহিলা লীগের তৃতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষে কাদের এই নাম ঘোষণা করেন।

Shamol Bangla Ads

কাদের বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। এখন নতুন কমিটি করতে যাচ্ছি।’ যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের শেখ হাসিনার প্রতি আস্থা আছে?’ তখন উপস্থিত যুব মহিলা লীগের নেতারা হাত তুলে সমর্থন জানান। তখন ওবায়দুল কাদের মাইকে ঘোষণা দেন, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

এসময় ওবায়দুল কাদের ঘোষণা করেন, যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি তাহেরা খাতুন ও সাধারণ সম্পাদক শামীমা রহমান। যুব মহিলা লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবী ও সাধারণ সম্পাদক নিলুফার রহমান।

Shamol Bangla Ads

এর আগে আলেয়া সারোয়ার ডেইজী সংগঠনটির সহসভাপতি এবং শারমিন সুলতানা লিলি সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা পরবর্তী সংবাদ বিএনপির এমপিদের পদত্যাগ : শূন্য আসনে তফসিল রবিবার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads