ads

বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শনিবার

খবর টি পড়েছেন : ৪৬০
আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শনিবার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে ১৭ ডিসেম্বর শনিবার দলের জাতীয় কমিটির বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। গণভবনে সন্ধ্যা ৬টায় এই বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য জাতীয় কমিটিরও সদস্য। প্রতিটি সাংগঠনিক জেলার একজন প্রতিনিধি এই কমিটির সদস্য। এর বাইরে দলের সভাপতি ২১ জন সদস্য মনোনীত করেন। সব মিলিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন। বছরে অন্তত একবার জাতীয় কমিটির সভা করার কথা বলা হয়েছে গঠনতন্ত্রে। তবে সভাপতি চাইলে একাধিকবারও করতে পারেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ আছে। ওই বৈঠকেই দলের জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। এ ছাড়া আগামী জাতীয় সম্মেলনে পাস করানোর জন্য দলের যে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র তৈরি করা হবে, এর খসড়া নিয়েও জাতীয় কমিটিতে আলোচনা হতে পারে।

Shamol Bangla Ads

এছাড়াও সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং শুদ্ধি অভিযান সম্পর্কে ধারণা দেওয়া হতে পারে বৈঠকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির এমপিদের পদত্যাগ : শূন্য আসনে তফসিল রবিবার পরবর্তী সংবাদ মহান বিজয় দিবস আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads