ads

বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিসিবির জন্য ২ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

খবর টি পড়েছেন : ৩৯৩
টিসিবির জন্য ২ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সরকারি বিপণন সংস্থা টিসিবির জন্য দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ৫১০ কোটি ২৮ লাখ টাকা। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

Shamol Bangla Ads

একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কানাডা থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন এমওপি ও টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তিনটি পৃথক লটে ২ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রথম লটে প্রতি লিটার ১৮৪ টাকা ৮৪ পয়সা দরে ১ কোটি ১০ লাখ লিটার, দ্বিতীয় লটে প্রতি লিটার ১৮৪ টাকা ৫০ পয়সা দরে ৫৫ লাখ লিটার এবং তৃতীয় লটে প্রতি লিটার ১৮৫ টাকা ৯৫ পয়সা দরে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হবে।

Shamol Bangla Ads

এর আগে গত ৩০ নভেম্বর ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেয় সরকার। ওই লটে প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছিল ১৫৬ টাকা ৯৮ পয়সা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ পরবর্তী সংবাদ আত্মহত্যা করেছেন বুয়েট শিক্ষার্থী ফারদিন, ধারণা ডিবির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads