ads

মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ তারিখের সভা ফ্লপ হওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৩২০
১০ তারিখের সভা ফ্লপ হওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির ১০ তারিখের সভা ফ্লপ হওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দলের আসন্ন সম্মেলন বিষয়ক উপকমিটির এক সভায় তিনি এ মন্তব্য করেন।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য সংঘাত না করার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব সংকটের কথা ভেবে সাদামাটা জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে সর্বোচ্চ উপস্থিতি হবে। নেত্রীর নির্দেশে এবারের সম্মেলন সুন্দরভাবে বাস্তবায়ন হবে।’

বিএনপি সংঘাত সৃষ্টির ইংগিত দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বিএনপি-জামায়াতের প্রতি সংঘাত সৃষ্টি না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপির নিজের ঘরেই গণতন্ত্র নেই তারা কিভাবে গণতন্ত্রকে শৃঙ্খল করবে। আগে নিজেদের ঠিক করুন তারপর গণতন্ত্রকে ঠিক করুন।’

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের আরও বলেন, ‘অর্থনীতি ঠিক আছে, মুদ্রাস্ফীতি কমছে, আমরা ভালোর দিকে যাচ্ছি। বিএনপির আমলে বিশ্বকাপে বিদ্যুৎ সংকট ছিল। বিএনপি পারলে পদ্মা সেতুর মতো একটি প্রকল্প করে দেখাক।’

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির টার্গেট সুপার ফ্লপ। ১১ তারিখে তারেক জিয়া আসার কথা থাকলেও ১০ তারিখে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখানোর ফলে আশাভঙ্গ হয়েছে। বিএনপির অফিস তল্লাশি না করলে বোঝা যেত না বোমার কথা। গণমিছিল স্থগিত করে বুঝিয়েছেন তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাইবার নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদ ও জি এম কাদেরের…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads