ads

সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেমিট্যান্স বাড়াতে ৬ উদ্যোগ গ্রহণ

খবর টি পড়েছেন : ৩৮৬
রেমিট্যান্স বাড়াতে ৬ উদ্যোগ গ্রহণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বৈধপথে রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন শর্ত শিথিল, চার্জ ফি মওকুফসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক।
রেমিট্যান্স বাড়াতে নেওয়া উদ্যোগ ও পদক্ষেপগুলো হলো- বৈধ উপায়ে ওয়েজ আর্নার্স রেমিট্যান্সের বিপরীতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা দেওয়া, রেমিট্যান্স প্রেরণকারীদের সিআইপি সম্মাননা দেওয়া, রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজ করা, অনিবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ও গৃহায়ন অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া ফিনটেক পদ্ধতির আওতায় আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে উদ্বুদ্ধ করা ও রেমিট্যান্স পাঠাতে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজগুলোর চার্জ ফি মওকুফ করা হয়েছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ বলেন, চলতি বছরের অক্টোবরে আগের মাস সেপ্টেম্বরের তুলনায় রেমিট্যান্স কিছুটা কম এসেছে। তবে চলতি বছরের প্রথম চারমাসে গত বছরের তুলনায় রেমিট্যান্স ২.০৩ শতাংশ বেশি এসেছে। রেমিট্যান্স একটি ফ্লো। মাসভিত্তিক এ প্রবাহে কম বেশি হতে পারে। মৌসুমি প্রভাবে ও বিশেষ বিশেষ অবস্থায় এ রেমিট্যান্স প্রবাহ বাড়ে। এছাড়া প্রবাসী আয় বাড়াতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এরইমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। ফলে আশা করছি আগামীতে রেমিট্যান্স আহরণ ধীরে ধীরে বাড়বে।

এদিকে বিভিন্ন উদ্যোগ নিয়েও রেমিট্যান্স বাড়াতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। চলতি ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ মাস অ‌ক্টোব‌রে ১৫২ কোটি ডলারের সমপ‌রিমাণ বৈ‌দে‌শিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অংক গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

Shamol Bangla Ads

চলতি অর্থবছরের টানা দুই মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বৈধপথে পাঠিয়েছেন প্রবাসীরা। গত আগস্ট মাসে ২০৩ কো‌টি ৭৮ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। তার আগের মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। জুলাই মাসে পবিত্র ঈদ-উল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ প্রবাসী আয় এসেছিল। তবে আগস্টে বড় উৎসব ছিল না, তারপরও প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়ায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৪ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ পরবর্তী সংবাদ জাতীয় প্রেস ক্লাব নির্বাচন ৩১ ডিসেম্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads