ads

শনিবার , ১৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির কর্মীদের লাঠি নিয়ে সমাবেশে আসা আইনসিদ্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৬৯
বিএনপির কর্মীদের লাঠি নিয়ে সমাবেশে আসা আইনসিদ্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপি নেতাকর্মীদের লাঠি নিয়ে সমাবেশে আসা আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে না আসেন। এটা কী ইঙ্গিত বহন করেছিল আমরা সেটা জানতাম না, জানিও না।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপর তাদের দলীয় পতাকা উড়িয়ে তারা এসেছেন। এগুলো কী মিন করে আপনারা জানেন। বিএনপি নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কার্যক্রম চালালে আমাদের কিছু বলার নেই কিন্তু লাঠিসোঁটা বহন করা আইনসিদ্ধ নয়।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সবাইকে বলবো তারা যেন তাদের ভাষা, বাক্য— সব কিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন। কাউকে এমন কিছু না বলেন, যাতে তারাও বিক্ষোভ প্রকাশ করেন, প্রতিরোধ তৈরি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যত ঘটনাই ঘটেছে আমাদের দু’দলের মধ্যে, এমন ধরনের স্লোগান বা কিছু বাক-বিতণ্ডা হয়েছে সে জন্য এই ঘটনাগুলো ঘটছে, আমরা যতটুকু শুনেছি। আর রাতেই সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে! সেটাও আমাদের জিজ্ঞাসা। তিনি বলেন, সবাই আইন মেনে চলবে, সবাই সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে এটাই আমি আশা করি।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই পরবর্তী সংবাদ গ্রিড বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads