ads

সোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শহীদ মিনারে গাজী মাজহারুল আনোয়ারকে ‘গার্ড অব অনার’

খবর টি পড়েছেন : ৩৪৫
শহীদ মিনারে গাজী মাজহারুল আনোয়ারকে ‘গার্ড অব অনার’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে কিংবদন্তি সংগীতজ্ঞ, গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। সেখানে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে তাকে। ৫ সেপ্টেম্বর সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ওই আয়োজন করা হয়েছে। শুরুতে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। সকাল ১১টায় তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়। মরদেহে শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের জনসাধারণ।

Shamol Bangla Ads

শ্রদ্ধা নিবেদন শেষে বিএফডিসিতে নেওয়া হবে তার মরদেহ। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে তার তৃতীয় জানাজা। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে এই কিংবদন্তিকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসএসসি পরীক্ষা : ২১ দিন বন্ধ থাকবে কোচিং… পরবর্তী সংবাদ জামালপুরে যুবতীর লাশ উদ্ধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads