ads

শনিবার , ২৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী মাসে বিদ্যুৎ সরবরাহে আরও উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৮৪
আগামী মাসে বিদ্যুৎ সরবরাহে আরও উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত মাসের তুলনায় চলতি মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী মাসে আরও উন্নতি হবে। ২৭ আগস্ট শনিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

Shamol Bangla Ads

নসরুল হামিদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে জ্বালানির বাজারকে চরমভাবে অস্থিতিশীল করেছে। বিশ্ববাজারে দাম কমলে দেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

২০০৯ সালের আগে সারা দেশে দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেই কঠিন অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ-সচিব মো. হাবিবুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬ পরবর্তী সংবাদ অতিরিক্ত দামে সার বিক্রি করলে ব্যবস্থা : কৃষিমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads