ads

বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন নিয়মে অফিস শুরু

খবর টি পড়েছেন : ৩৭০
নতুন নিয়মে অফিস শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সময় কমিয়ে নতুন সময়সূচিতে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। ২৪ আগস্ট বুধবার সকাল ৮টায় নতুন সময়সূচি মেনে অফিসে উপস্থিত হয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। গত সোমবার (২২ আগস্ট) জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সারাদেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

নতুন নিয়মানুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। দেশের ব্যাংকখাত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ও বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়েছে। স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।

Shamol Bangla Ads

জনপ্রশাসন মন্ত্রণালেয়র জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার-সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।

এতে আরও বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সোম ও মঙ্গলবার নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সময়সূচি নির্ধারণ করে দেয়।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ওই বিষয়ে বিস্তারিত জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লেখক-সাংবাদিক আবু জাফর শামসুদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ দ্বাদশ সংসদ নির্বাচন : ১৫০ আসনে ভোট হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads