ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোনার দাম বেড়ে রেকর্ড ভরি ৮৪ হাজার ৩৩১ টাকা

খবর টি পড়েছেন : ২৯১
সোনার দাম বেড়ে রেকর্ড ভরি ৮৪ হাজার ৩৩১ টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

৩ দি‌নের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ১ হাজার ৯৮৩ টাকা। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বে‌ড়ে দাঁড়াবে ৮৪ হাজার ৩৩১ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা। ৬ আগস্ট শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। রোববার (৮ আগস্ট) থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

এর আগে ৩ আগস্ট সোনার দাম বাড়ানো হয়, যা ৪ আগস্ট থেকে কার্যকর হয়। এর এক সপ্তাহ আগে ২৮ জুলাই দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে ২৯ জুলাই থেকে কার্যকর ক‌রে। তারও আগে দিনের ব্যবধানে দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয়, যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়। অর্থাৎ দে‌শের বাজা‌রে ১০ দিনের ব্যবধানে চার দফা সোনার দাম বাড়ল।

Shamol Bangla Ads

বাজু‌সের নতুন ঘোষণায় ভালো মানের সোনার পাশাপাশি সব মা‌নের সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা থেকে ১ হাজার ৯৮৩ টাকা পর্যন্ত বাড়া‌নো হ‌য়ে‌ছে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

দাম বাড়ার কার‌ণে ৭ আগস্ট থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৪ হাজার ৩৩১ টাকা। এ দর এযাবৎ কা‌লের স‌র্বোচ্চ। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৪৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ১৫৭৫ টাকা, যা এখন বিক্রি হবে ৬৮ হাজার ৯৯৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে
৫৬ হাজার ৯৭৯ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠকে ৪ চুক্তি সই পরবর্তী সংবাদ ময়মনসিংহের গৌরীপুরে ১৫ লেভেল ক্রসিংয়ের ১১টিই অরক্ষিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads