ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠকে ৪ চুক্তি সই

খবর টি পড়েছেন : ২৩৮
বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠকে ৪ চুক্তি সই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ ও চীনের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ৭ আগস্ট রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই’র সঙ্গে বৈঠক শেষে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের ওই কথা জানান তিনি।

Shamol Bangla Ads

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ক একটি চুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় একটি চুক্তি, সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে। অপর একটি চুক্তির বিষয়ে লিখিতভাবে জানানো হবে বলে জানান তিনি।

এদিন সকাল ৭টা ৫০মিনিটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ওয়াং-ই বৈঠকে বসেন।দুই দিনের সফরে শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই।

Shamol Bangla Ads

পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ওয়াং-ই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের ইতিহাসের প্রতিটি পরতে ঢাবির অবদান: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ সোনার দাম বেড়ে রেকর্ড ভরি ৮৪ হাজার ৩৩১…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads