ads

শনিবার , ৬ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়লো

খবর টি পড়েছেন : ১৯১
জ্বালানি তেলের দাম বাড়লো
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মূল্যস্ফীতি ও ডলার সংকটে নিত্যপণ্যের দামে সংসার চালাতে এমনিতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ঠিক সে সময়ে এলো বড় দুঃসংবাদ। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ৯ মাসের মাথায় ফের ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। এবার অকটেন ও পেট্রোলের দামও বেড়েছে। এক লাফে ৪৭ শতাংশের বেশি দাম বাড়ানো হয়েছে। এতে আরও চাপে পড়বে আগে থেকেই দ্রব্যমূল্যের চাপে চিড়েচ্যাপ্টা সাধারণ মানুষের জীবন। বিশেষজ্ঞদের অভিমত, সরকার আইএমএফের কাছ থেকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ পেতে ভর্তুকি কমাতে তেলের দাম বাড়িয়েছে। এক লাফে জ্বালানি তেলের দাম এর আগে কখনোই এত বেশি বাড়ানো হয়নি বলে সংশ্নিষ্টরা জানান।

Shamol Bangla Ads

বিশ্ববাজারে জ্বালানির দাম কমতে শুরু করলেও দেশে এক লাফে ৩৪ টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা। এবার বেড়েছে অকটেন, পেট্রোলের দামও। অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ৮৯ থেকে ১৩৫ টাকা এবং পেট্রোল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ৮৬ থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত নভেম্বরের মতো এবারও সময় না দিয়েই কার্যকর করা হয়েছে বর্ধিত দাম। শুক্রবার রাত ১২টায় নতুন দামে তেল বিক্রি শুরু হয়। এর ২ ঘণ্টা আগে দাম বৃদ্ধির গেজেট জারি করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এ খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে পেট্রোল পাম্পে তেলের জন্য ভিড় করেন হাজার হাজার ক্রেতা। এতে বিশৃঙ্খলা শুরু হয়। তবে পাম্পগুলো ১২টা পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখে।

Shamol Bangla Ads

সার্বিকভাবে তেলের দাম ৪৭ শতাংশেরও বেশি বাড়িয়েছে সরকার। এর আগে গত ৪ নভেম্বর ডিজেলের লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। এতে দ্রব্যমূল্য আরও বেড়ে যায়। এবারের দাম বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা হবে বলে বলছেন বিশেষজ্ঞরা।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেছেন, দেশের মূল্যস্ফীতি আরও বাড়বে। পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, তাই দ্রব্যমূল্যও বাড়বে। সেচের খরচও বাড়বে। এতে খাদ্যপণ্য মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। সার্বিকভাবে অর্থনীতি আরও চাপে পড়বে।

ট্রাক কাভার্ডভ্যান মালিকদের সংগঠনের সাধারণ সম্পাদক রুস্তম আলী বলেছেন, পরিবহন খরচ নিশ্চিতভাবেই অনেক বাড়বে। খরচ পরিবহন মালিকরা তো দেবেন না। যে পণ্য পরিবহন করবে, সে দেবে। সে বাড়তি খরচ তুলবে জিনিসপত্রের দাম বাড়িয়ে। শেষ পর্যন্ত জনগণের পকেট থেকেই যাবে বাড়তি খরচ।

গত নভেম্বরে ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় ঢাকা ও চট্টগ্রামের বাসের ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে কিলোমিটারে দুই টাকা ১৫ পয়সা করা হয়। দূরপাল্লার বাস ভাড়া ১ টাকা ৪২ পয়সা বেড়ে ১ টাকা ৮০ পয়সা হয়।

ঢাকা-নোয়াখালী রুটের বাস হিমাচল পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন বলেছেন, একটি বাস ঢাকা থেকে যাওয়া-আসায় ১১০ লিটার ডিজেল লাগে। শুক্রবার পর্যন্ত যার দাম ছিল ৮ হাজার ৮০০ টাকা। এখন লাগবে ১২ হাজার ৫৪০ টাকা। প্রতি ট্রিপে পৌনে ৪ হাজার টাকা খরচ বেড়ে গেছে!

কৃষি উৎপাদন খরচও বেড়ে যাবে। এতে কৃষক মারাক্তকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কৃষিকে লাভজনক করতে হলে উৎপাদন খরচ কমাতে হবে। সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। সরকার কম দামে যন্ত্র দিচ্ছে; কিন্তু তেলে যদি বেশি খরচ হয়, তাহলে কৃষি উৎপাদন কমে যাবে। কেরোসিন ও ডিজেলের ওপর ভর্তুকি দিতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাড. জালাল উদ্দিন… পরবর্তী সংবাদ এখন শোকের মাস, সেপ্টেম্বরে মাঠে নামব: তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads