ads

শনিবার , ৩০ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রুপ ছবিটিই তাঁদের শেষ স্মৃতি

খবর টি পড়েছেন : ৩৭০
গ্রুপ ছবিটিই তাঁদের শেষ স্মৃতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গ্রুপ ছবিতে সংখ্যায় ওরা ১৪ জন। কারও মুখে উপচে পড়ছে হাসি। আবার কারও ঠোঁটে লেগে আছে দুষ্টুমি। কে জানত সেই হাসি মিলিয়ে যাবে চিরদিনের মতো! মাইক্রোবাসে করে ঘুরতে গিয়ে তাঁদের ফিরতে হবে অ্যাম্বুলেন্সে, সাদা কাফনে মুড়ে!

Shamol Bangla Ads

মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার পথে আজ শুক্রবার দুপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছেন মাইক্রোবাসে থাকা ১১ তরুণ। মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে ঠেলে নিয়ে যায় মহানগর প্রভাতী ট্রেনটি। ট্রেন থামার পর দেখা যায়, ১৬ আরোহীর মধ্যে ১১ জনই বেঁচে নেই।

নিহতরা সবাই চট্টগ্রামের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের যুগীরহাট এলাকার বাসিন্দা। আমানবাজারে একটি কোচিং সেন্টারে পড়তেন এই ছাত্ররা। তাঁদের সঙ্গে ছিলেন কোচিংয়ের শিক্ষকেরাও। ছুটির দিনে দল বেঁধে সবাই গিয়েছিলেন মিরসরাইয়ের ওই ঝরনা দেখতে। সেই আনন্দযাত্রাই রূপ নিল শেষযাত্রায়।

Shamol Bangla Ads

ঘটনার পর থেকে ছাত্রদের দুটি গ্রুপ ছবি ফেসবুকে ঘুরছে। একটিতে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে সবাই। পরিচিতজনেরা জানিয়েছেন, সকালে যাত্রার আগে যুগীরহাটের কলেজ রোডের শেখ মার্কেটে অবস্থিত কোচিংয়ের সামনেই ছবিটি তুলেছিলেন তাঁরা। অন্য ছবিটিতে দেখা যাচ্ছে, মরদেহগুলো সাদা কাফনে মুড়িয়ে ঘটনাস্থলে সাজিয়ে রাখা হয়েছে।

ছবি দুটি পাশাপাশি ফেসবুকে শেয়ার করে অনেকেই চোখের পানি ফেলছেন। কেউ লিখেছেন, ‘এই শোক সইব কী করে!’, ‘ছবি দুটি দেখে কলিজা কেঁপে উঠছে। তাঁদের বাবা–মায়ের কী অবস্থা কে জানে!’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ পরবর্তী সংবাদ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads