ads

বুধবার , ২০ জুলাই ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ২৮৭টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর

সারাদেশের ন্যায় আগামী ২১ জুলাই ময়মনসিংহ জেলায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) ২৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরভেলামারি আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়ালী সরাসরি যুক্ত থেকে ভুমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

Shamol Bangla Ads

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এসব তথ্য জানান। ওইসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ও আরডিসি মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক আরো জানান, ওইদিন ময়মনসিংহ জেলার ফুলপুর, ফুলবাড়িয়া, নান্দাইল ও ভালুকা এই ৪টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, এসব উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হলেও কোনো ভুমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া গেলে ঘর দেয়া হবে।

Shamol Bangla Ads

আরডিসি মোঃ তরিকুল ইসলাম জানান, ২১ জুলাই বৃহস্পতিবার জেলায় হস্তান্তরের জন্য প্রস্তুতকৃত ২৮৭টি ঘরের মধ্যে রয়েছে ময়মনসিংহ সদরে ৫৫টি, মুক্তাগাছায় ৬৩টি, ফুলবাড়ীয়া ১৯টি, ত্রিশাল-৫টি, গফরগাঁও ১৫টি, নান্দাইল ২১টি, ঈশ্বরগঞ্জ ৪০টি, গৌরীপুর ৭টি, ফুলপুর ১০টি, হালুয়াঘাট ২৯টি ও ধোবাউড়ায় ২৩টি।

Need Ads