ads

বুধবার , ২০ জুলাই ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল চাঁপাইনবাবগঞ্জের ৪,৫৮৯ হতদরিদ্ররা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখহাসিনার উপহার হিসেবে দেয়া বাড়ি পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪ হাজার ৫৮৯ ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অতি বৃদ্ধারা। প্রতিটি সেমি পাকা বাড়িতে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাবাড়ি ও একটি বাথরুম। প্রধানমন্ত্রী উপহার বাড়ি পাওয়ার ফলে তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হলো। গৃহহীনরা স্থায়ী আবাসভূমি প্রাপ্ত উপকারভোগীরাপ্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Shamol Bangla Ads

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন করে ঘর পাচ্ছে আরো ১৩০টি ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিববর্ষে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নের পথে চাঁপাইনবাবগঞ্জ জেলা। এরই অংশ হিসেবে সদর উপজেলায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ৪১টি, শিবগঞ্জ উপজেলায় ৭৬টি ও গোমস্তাপুর উপজেলায় ১৩টি পরিবার রয়েছে। পরিবারগুলোর অনুকূলে ২ শতাংশ করে সরকারি খাসজমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে এবং কবুলিয়ত দলিল ও নামজারি প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান প্রেস ব্রিফিংয়ে আরো জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে এ জেলার পাঁচটি উপজেলায় ১ হাজার ৩১৯টি, ২য় পর্যায়ে এ জেলার পাঁচটি উপজেলায় ২ হাজার ৬১৯টি ও ৩য় পর্যায়ের প্রথম ধাপে এ জেলার পাঁচটি উপজেলায় ৫২১টি পরিবারের অনুকূলে গৃহগুলো হস্তান্তর করা হয়েছে। এ জেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৪ হাজার ৫৮৯টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবার অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবারের অনুকূলে বরাদ্দ দেয়া হয়।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক জানান, ২১ জুলাই বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। তবে প্রাকৃতিক দুর্যোগকিংবা অন্য কোনো কারণে এ শ্রেণিতে কোনো অন্তর্ভুক্তি হলে পরবর্তীতে তা দ্রুততম সময়ে তাকে বা তাদেরকে পুনর্বাসন করা হবে। অপরদিকে আগামী ২০২২-২৩ অর্থবছরে পর্যায়ক্রমে অবশিষ্ট ১৩৬টি পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, পর্যায়ক্রমে গোটা জেলাকে ক-শ্রেণির অর্থাৎ ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, আরডিসি আনিছুর রহমান।

Need Ads