ads

বুধবার , ১৩ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ১০২৭

খবর টি পড়েছেন : ১৭২
দেশে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ১০২৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ২৭ জন নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জনে। আর নতুন পাঁচজন নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২১৭ জনে।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৬৫৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ৯ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৮ শতাংশ।

Shamol Bangla Ads

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি হিসাবে সেরে উঠেছেন ৫৪২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন সুস্থ হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিচারকদের দ্রুত বিচারকাজ শেষের ব্যাপারে ভাবতে হবে :… পরবর্তী সংবাদ রায়েরবাজারে বাসায় নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads