ads

শনিবার , ৯ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিনজো আবে হত্যায় বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

খবর টি পড়েছেন : ২২৪
শিনজো আবে হত্যায় বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই শোক ঘোষণা করে। এ উপলক্ষে ৯ জুলাই শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামী ৯ জুলাই (শনিবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।

এ ছাড়াও জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

Shamol Bangla Ads

এর আগে, রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘অবিশ্বাস্যভাবে জাপান হারালো তার এক সূর্যসন্তানকে, আর বাংলাদেশ হারালো পরম এক বন্ধুকে। স্বর্গবাসী হও শিনজো আবে। বাংলাদেশ আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বলে সিধান্ত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এদিকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিভিন্ন জন শোক প্রকাশ করেন।

শিনজো আবে শুক্রবার (৮ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। এই ঘটনায় পুলিশ ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। তার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, জাপানে ২ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। দেশটির সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালে অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানির আহবান প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ চাঁদপুর ও সাতক্ষীরায় ৭৫ গ্রামে ঈদুল আজহা উদযাপিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads