ads

শনিবার , ২৫ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঁধভাঙা আবেগে বেষ্টনী পেরিয়ে সেতুতে মানুষ

খবর টি পড়েছেন : ৫২৪
বাঁধভাঙা আবেগে বেষ্টনী পেরিয়ে সেতুতে মানুষ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দখিনা দুয়ার খুলেছে। আবেগ যেন বাঁধ মানে না। দিশেহারা মানুষ তাই মানেনি কোনো বাধা। নিরাপত্তা বেষ্টনী টপকে সেতুতে ঘুরে বেড়াতে ভেঙেছে নিয়ম। অনেক জায়গায় উৎসুক জনতার জন্য ক্ষতি হয়েছে নিরাপত্তা বেষ্টনীরও।

Shamol Bangla Ads

শনিবার বেলা ১১টা ৫৮ মিনিটে সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এরপর সেতু পার হয়ে জাজিরায় যান তিনি। প্রধানমন্ত্রী সেতু পার হওয়ার পরপরই সেতুর দিকে এগিয়ে আসে উৎসুক জনতা।

তবে পদ্মা সেতু হেঁটে পার হওয়া বা সেতুতে থামা যাবে না সেতু কর্তৃপক্ষের এমন নির্দেশনা থাকলেও তা মানছে না উৎসুক জনতা।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা যায়, সেতুতে ঘুরতে দলে দলে মানুষ আসতে থাকে। হেঁটে সেতুর পাশে স্থাপন করা বেষ্টনী ভেঙে তারা সেতুতে প্রবেশ করে। এ সময় তাদের বাধা দেননি সেতুতে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এ সময় সেতুতে কিছু গাড়ি ও মোটরসাইকেলও উঠতে দেখা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুক্তিযুদ্ধে বিজয়ের পর সবচেয়ে আনন্দের দিন আজ: তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ দেশে করোনায় ৩ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হারও

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads