ads

শনিবার , ২৫ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় ৩ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হারও

খবর টি পড়েছেন : ১৭৮
দেশে করোনায় ৩ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হারও
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে আবার করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি মাসের ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে করোনা ভাইরাস শনাক্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৮০ জন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুসংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৩৮।

Shamol Bangla Ads

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ২৮০ জনের মধ্যে রাজধানীসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ। যেখানে গতকাল শুক্রবার শনাক্তের হার জানানো হয়েছিল ১২ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

Shamol Bangla Ads

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনা ভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের প্রথম খবর জানানো হয় ২০২০ সালের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ওই বছরের ১৮ মার্চ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাঁধভাঙা আবেগে বেষ্টনী পেরিয়ে সেতুতে মানুষ পরবর্তী সংবাদ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads