উপকরণ: ময়দা বা চালের গুঁড়া এক কাপ, ডিম দুটি, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি চার/পাঁচটি, ধনেপাতার কুচি দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ এক চা চামচ, পানি পরিমাণমতো, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে ডিম ভালো করে ফেটিয়ে নিন। এবার সব উপকরণ ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি প্যানে তেল দিয়ে গরম করে একটি টেবিল চামচের মধ্যে অল্প ডিম ফেটানো নিয়ে তেলে ছেড়ে দিন (ঠিক যেভাবে তেলের পিঠা বানায়)।
ডিম পিঠা ফুলে উঠলে নামিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবে একে একে বানাতে থাকুন। হয়ে গেলে টমেটো সস দিয়ে পরিবেশন করুন মজাদার ডিমের ঝাল পিঠা।




