ads

মঙ্গলবার , ১৪ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতু এলাকায় জাদুঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২১৩
পদ্মা সেতু এলাকায় জাদুঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু এলাকায় একটি জাদুঘর নির্মাণের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। যেখানে সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে প্রধানমন্ত্রীর গ্রুপ ছবি সংরক্ষিত থাকবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘পদ্মা সেতুর সঙ্গে জড়িত শ্রমিক থেকে শুরু করে সচিব পর্যন্ত সবার সঙ্গে প্রধানমন্ত্রী গ্রুপ ছবি তুলবেন এবং সেই ছবি জাদুঘরে সংরক্ষিত থাকবে।’ ওই মিউজিয়ামে প্রকল্পে ব্যবহৃত উপকরণ, যন্ত্রাংশ এমনকি একটি কোদালও সংরক্ষিত থাকবে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আইএমইডি সচিব আবু হেনা মুরশেদ জামান এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী হাওড় অঞ্চলে কালভার্টের পরিবর্তে উচু সেতু এবং সড়কের পরিবর্তে এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ এছাড়া প্রধানমন্ত্রী বৈঠকে ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বিদ্যুতের লাইন ভূগর্ভস্থ লাইন নির্মাণের নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, বৈঠকে ১০ হাজার ৮৫৬ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৪৩ কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭৫৬ কোটি টাকা এবং বাকি ৪ হাজার ৯৫৭ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি ঋণ থেকে যোগান দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব রক্তদাতা দিবস আজ পরবর্তী সংবাদ ঈদযাত্রায় মোটরসাইকেল নিষিদ্ধের দাবি জাতীয় কমিটির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads