ads

বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার কাউন্সিল নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা লাভ

খবর টি পড়েছেন : ২০০
বার কাউন্সিল নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা লাভ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আ.লীগের ১০ ও বিএনপির ৪ পদে জয়

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২২ এর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ১০টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল, আর ৪টিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আগামী ২৯ মে ঘোষণা করা হবে। ২৬ মে বৃহস্পতিবার বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম ওই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

এর আগে, বুধবার সারা দেশে সকাল দশটা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে বার কাউন্সিলের এক নোটিশে বলা হয়, ২৯ মে বিকাল সাড়ে চারটায় বার কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সকল জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণ, বাজিতপুর, ঈশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাঙ্গা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানী আদালতগুলোর প্রত্যেকটির অঙ্গনে একটি করে ভোট কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’র ৭টি সাধারণ আসনের মধ্যে বিজয়ীরা হলেন— সৈয়দ রেজাউর রহমান, মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, মো. রবিউল আলম(বুদু) ও মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা)।

Shamol Bangla Ads

গ্রুপ আসনে ঢাকা অঞ্চলের আইনজীবী সমিতে (গ্রুপ-এ) আবদুল বাতেন, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) মো. জালাল উদ্দিন খান, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) আনিছ উদ্দিন আহমেদ সহিদ, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. একরামুল হক এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) মো. আব্দুর রহমান বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘জাতীয়তাবাদী ঐক্য প্যানেল’র ৭টি সাধারণ আসনের মধ্যে বিজয়ী হয়েছেন— জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল।
গ্রুপ আসনে নীল প্যানেলের একমাত্র বিজয়ী প্রার্থী বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) এ এস এম বদরুল আনোয়ার।

এর আগের নির্বাচনে ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছিলো সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিলো দু’টি আসন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ :… পরবর্তী সংবাদ ডেলটা প্ল্যান বাস্তবায়নে উন্নয়ন অংশীদারদের প্রতি সহযোগিতার আহ্বান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads