ads

বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেলটা প্ল্যান বাস্তবায়নে উন্নয়ন অংশীদারদের প্রতি সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২৯৭
ডেলটা প্ল্যান বাস্তবায়নে উন্নয়ন অংশীদারদের প্রতি সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ডেলটা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে বন্ধুত্বপূর্ণ দেশ ও উন্নয়ন অংশীদারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তাঁর সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে ডেলটা প্ল্যান বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দেশি-বিদেশি নীতিনির্ধারক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী ও উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডেলটা প্ল্যান-২১০০ আন্তর্জাতিক সম্মেলন: সমস্যা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে এসব কথা বলেন।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, ‘ডেলটা প্ল্যান-২১০০ বাস্তবায়নে আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ এবং উন্নয়ন অংশীদারদের অর্থায়ন থেকে শুরু করে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতা অথবা অংশগ্রহণ একান্তভাবে প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হলো একটি বদ্বীপ, যেখানে ৭০০ নদী এবং বিস্তীর্ণ নিচু ও জলাভূমি রয়েছে। আমাদের এটিকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বসবাস করতে পারে। আমরা সেভাবেই ব্যবস্থা নিচ্ছি।’
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম।’

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা তথ্যপ্রযুক্তি ও জ্ঞানভিত্তিক একটি টেকনো-ইকোনমিক মহাপরিকল্পনা। এর পর্যায়ক্রমিক বাস্তবায়নে ২০২৫ সাল নাগাদ জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ অর্থের প্রয়োজন হবে। ফলে অর্থায়ন থেকে শুরু করে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের প্রতিটি ক্ষেত্রে দেশে-বিদেশে সরকারি-বেসরকারি পর্যায়ের স্বত্বঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন।’ তিনি এ সময় বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি এ ব্যাপারে সর্বপ্রথম নেদারল্যান্ডসের এগিয়ে আসায় তাদের ধন্যবাদ জানান এবং এ ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও উল্লেখ করেন।
সরকারপ্রধান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কথা চিন্তা করেই সরকার কিছু স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, যাতে বাংলাদেশকে আমরা সুরক্ষিত করতে পারি। শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও বাংলাদেশ যাতে টেকসই হয়, এর অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক সমৃদ্ধি যাতে অর্জন করা সম্ভব হয়।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বার কাউন্সিল নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা লাভ পরবর্তী সংবাদ হজের খরচ আরও বাড়ল ৫৯ হাজার টাকা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads