ads

রবিবার , ২২ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করানো হবে : ধর্ম মন্ত্রণালয়

খবর টি পড়েছেন : ১৫৭
হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করানো হবে : ধর্ম মন্ত্রণালয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এ বছরের হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা (আরটিপিসিআর টেস্ট) করা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

Shamol Bangla Ads

এর আগে হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরের হজযাত্রীদের বিনামূল্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, হজযাত্রীদের আরটিপিসিআর টেস্ট দেশে বিদ্যমান ব্যবস্থাতেই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকেও পাঠানো হয়।

জানা যায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারী ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। এবার হজে যাওয়ার ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯ টেস্ট করতে হবে। হজযাত্রীদের কোভিড-১৯ টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে ঝড়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ২ জনের… পরবর্তী সংবাদ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads