ads

রবিবার , ২২ মে ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ঝড়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ২ জনের মৃত্যু

ঝড়বৃষ্টির কারণে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ভ্যান চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। ২১ মে শনিবার সকালে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়নামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃতরা হলেন- সদরের চর ঈশ্বরদিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে ভ্যানচালক মিন্টু (৩৬) ও চর নিলক্ষীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে শহিদ (৪৭)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্যানচালক একজন যাত্রী নিয়ে চায়নামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঝড়ে ছিঁড়ে থাকা বিদ্যুতের তার পড়ে ওই ভ্যানের ওপর।

Shamol Bangla Ads

এতে ওই তারে জড়িয়ে ২ জনই প্রাণ হারান। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Need Ads