ads

বুধবার , ১৮ মে ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিভারপুল-সিটি কার হাতে উঠছে শিরোপা? 

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৮, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ

লিভারপুল হারলেই সব হিসেব নিকেশ শেষ হয়ে যেতো ইংলিশ প্রিমিয়ার লিগের। এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যেতো ম্যানচেস্টার সিটির। সেটা হলো না। পেপ গার্দিওলার দলকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় রাখলো অলরেডরা। মঙ্গলবার রাতে সাউদাম্পটনের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে লিভারপুল। এই জয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইলো তারা।

Shamol Bangla Ads

ভার্জিল ফন ডাইক ও তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ চোটাক্রান্ত, আরেক ফরোয়ার্ড সাদিও মানে বিশ্রামে-সব মিলিয়ে চেলসির বিপক্ষে এফএ কাপ জয়ের ম্যাচের শুরুর একাদশে ৯টি বদল এনে খেলতে নামে সফরকারীরা।

ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলটি করেন রেডমন্ড। ২৭তম মিনিটে স্কোরলাইনে সমতা টানেন মিনামিনো।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধের চাপ ধরে রেখে খেলতে থাকে লিভারপুল। অবশেষে ৬৭তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। কসতাস সিমিকাসের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে গোলটি করেন মাটিপ।

৩৭ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট শীর্ষে সিটি। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। আগামী রোববার লিভারপুল ঘরের মাঠে খেলবে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে। একই সময়ে পেপ গার্দিওলার দলকে খেলতে হবে অ্যাস্টন ভিলার মাঠে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads