ads

বুধবার , ১১ মে ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাইয়ের মধ্যে প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, চলতি বছরের জুলাই মাসের মধ্যে প্রাথমিকে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে প্রথম ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

Shamol Bangla Ads

জাকির হোসেন বলেন, শিক্ষার মান উন্নয়নে রাজধানীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দৃষ্টিনন্দন করে তোলা হবে। এ জন্য একটি প্রকল্প কার্যক্রম শুরু করা হয়েছে। তার আলোকে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন আধুনিকরণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। উত্তরা ও পূর্বাঞ্চলের আধুনিক মানের বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের কোন বিকল্প নেই। সে কারণে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। তিন ধাপের নিয়োগ পরীক্ষা আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জুলাইয়ের মধ্যে যোগ্য প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।
শিক্ষকদের পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সভাপতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আমরা শিক্ষকদের মর্যাদার কথা চিন্তা করে নতুন নিয়োগ বিধিমালা তৈরি করছি। দ্রুত সময়ের মধ্যে সেটি কার্যকর করা হবে। এর মাধ্যমে একজন শিক্ষক পদোন্নতি পেয়ে তৃতীয় গ্রেড মর্যাদায় উন্নীত হতে পারবেন। নতুন করে সহকারি প্রধান শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে বলেও জানান তিনি।

Shamol Bangla Ads

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুন নাহার লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান, দৃষ্টিনন্দন স্কুল প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (শিক্ষা) আবু মো. শাহরিয়ার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!