ads

রবিবার , ৮ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানিকগঞ্জে ঋণের হতাশা থেকে স্ত্রী-সন্তানদের খুন : খুনী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৬২
মানিকগঞ্জে ঋণের হতাশা থেকে স্ত্রী-সন্তানদের খুন : খুনী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্ত্রী ও ২ মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান রুবেলকে (৪০) আটক করেছে পুলিশ। ৮ মে রবিবার সকালে উপজেলার পাচুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসাদুজ্জামান রুবেল উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য দন্ত চিকিৎসক এবং উপজেলার বানিয়াজুরি এলাকায় তার চেম্বার রয়েছে। নিহত লাভলী আক্তার (৩৫) গৃহিণী। বড় মেয়ে ছোঁয়া আক্তার (১৬) বানিয়াজুরি স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির ছাত্রী এবং ছোট মেয়ে কথা আক্তার (১২) বানিয়াজুরি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

Shamol Bangla Ads

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৭-১৮ বছর আগে আসাদুজ্জামান রুবেল ও সাইজুদ্দিনের মেয়ে লাভলী আক্তার ভালবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই রুবেল স্ত্রী ও মেয়েদের নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। প্যারামেডিকেল কোর্স শেষে দন্ত চিকিৎসায় নামেন তিনি। কিছু দিন আগে ভুল চিকিৎসার কারণে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হয়। এর মধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করছিলেন রুবেল। তবে আজ জরিমানার বাকি টাকা দেওয়ার কথা ছিল।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, স্ত্রী ও ২ মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, ঋণগ্রস্ত থাকায় অভিযুক্ত ব্যক্তি হতাশা থেকে এমন ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় নিহত লাভলী আক্তারের বাবা সাইজউদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব মা দিবস আজ পরবর্তী সংবাদ বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads