ads

বুধবার , ২৭ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলা পরিষদের প্রশাসক হচ্ছেন সদ্য বিদায়ী চেয়ারম্যানরা

খবর টি পড়েছেন : ২৭৫
জেলা পরিষদের প্রশাসক হচ্ছেন সদ্য বিদায়ী চেয়ারম্যানরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সারাদেশে সদ্য বিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বুধবার এ তথ্য জানিয়েছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Shamol Bangla Ads

এলজিআরডি মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘সদ্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানরাই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। আজই আমরা প্রজ্ঞাপন জারি করেছি। তাদের দায়িত্ব আজ থেকেই শুরু হবে। তবে প্রশাসক হিসেবে তাদের মেয়াদ কোনোভাবেই ছয় মাসের বেশি হবে না।’

দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ১৭ এপ্রিল পর্ষদগুলো বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এসব পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের।

Shamol Bangla Ads

সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী জেলা পরিষদের ‘সচিব’ পদের নাম বদলে ‘নির্বাহী কর্মকর্তা’ করা হয়েছে। গত ১৮ এপ্রিল এক আদেশে সব জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের তা জানিয়ে দেয় স্থানীয় সরকার বিভাগ।

জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে গত ৬ এপ্রিল ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২’ সংসদে পাস হয়। ১৩ এপ্রিল সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ঝিনাইগাতীর ২ জন নিহত পরবর্তী সংবাদ নতুন ৪৬ রেল ইঞ্জিন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads