ads

শনিবার , ৯ এপ্রিল ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহেশের মহানুভবতা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ

তেলুগু সুপারস্টার মহেশ বাবু। তিনি কেবল রুপালি জগতে নয়, বাস্তব জীবনেও একজন সুপারস্টার। তাঁর ছেলের নাম গৌতম। নির্দিষ্ট তারিখের ৬ সপ্তাহ আগেই জন্ম হয়েছিল তার। প্রিম্যাচিউর বেবি বলেই ছেলের জীবন ছিল ঝুঁকিতে। সামর্থ্য ছিল বলেই ছেলেকে বাঁচাতে পেরেছিলেন মহেশ। কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কী করবে? এমন ভাবনা থেকেই মহেশ সিদ্ধান্ত নেন এমন শিশুদের পাশে থাকার। সেই থেকে তিনি অসচ্ছল পরিবারের শিশুদের হার্ট সার্জারির খরচ বহন করেন। এখন পর্যন্ত হাজারের ওপরে শিশুর হার্ট সার্জারির খরচ দিয়েছেন এই অভিনেতা। দুই দিন আগে বিশ্ব স্বাস্থ্য দিবসে তিনি আরও ৩০ শিশুর হার্ট সার্জারির খরচ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Shamol Bangla Ads

শুধু হৃদয়ের চিকিৎসা নয়, মহেশ তাঁর আয়ের ৩০ শতাংশ অর্থ বিভিন্ন চ্যারিটিতে দান করেন। শুধু অ্যাকশন ও প্রেমের অভিনয় দিয়ে জীবন সীমাবদ্ধ রাখেননি, সমাজসেবায়ও এগিয়ে মহেশ বাবু। নারীদের অধিকার নিয়ে কথা বলেন। বহু সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসেন। দুস্থ ব্যক্তি কিংবা শিশুদের দুই হাত খুলে সাহায্য করেন। অন্ধ্র প্রদেশে বুড়িপালেম ও তেলেঙ্গানা রাজ্যে সিধাপুরাম নামে দুটি গ্রাম দত্তক নিয়েছেন মহেশ বাবু। গ্রাম দুটির উন্নয়নের জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছেন। ভারতে করোনা মহামারি যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, মহেশ নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় ভক্তদের নানাভাবে সতর্ক ও টিকা নিতে উৎসাহ দিয়েছেন তিনি। এ ছাড়া দত্তক নেওয়া গ্রাম দুটির মানুষের পাশে থেকেছেন নানাভাবে। এমনকি সরকারি সহযোগিতায় সবার জন্য করোনার টিকার ব্যবস্থাও করেছেন তিনি।

বিনোদনজগতের সঙ্গে মহেশের যোগসূত্রটা বংশীয়। দাদা রমেশ বাবু ছিলেন অভিনেতা ও প্রযোজক। বাবা কৃষ্ণা বাবু ছিলেন সত্তর ও আশির দশকের সাড়া জাগানো দক্ষিণি তারকা। সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা বাবু। মহেশের শৈশবের দুই বন্ধুও বড় তারকা। বিজয় ও কীর্তির সঙ্গে ছোটবেলা থেকেই এক স্কুলে পড়েছেন।

Shamol Bangla Ads

গত দুই দশকে ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মহেশ বাবু। ভারতে তো বটেই, এই তেলুগু অভিনেতার জনপ্রিয়তা বাংলাদেশেও কম নয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!