ads

বৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৭, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ

‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, জেলা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রায়হানুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ), শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এমএ বারেক তোতা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এটিএম মামুন জোশ, জেলা বিএমএ ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. নাদিম হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!