ads

বুধবার , ৬ এপ্রিল ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পদ্মা সেতুর উদ্বোধন পেছাচ্ছে : মন্ত্রীপরিষদ সচিব

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ থেকে কিছু মালামাল আসতে দেরি হওয়ায় পদ্মা সেতুর উদ্বোধনেও দেরি হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মার্চ মাসের মধ্যে যেসব মালামাল আসার কথা ছিল, সেগুলো আসতে পারেনি। তাই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার জুন মাসে যে সময়সীমা ছিল তা কিছুটা দেরি হতে পারে।

মন্ত্রিপরিষদসচিব বলেন, এ জন্যই প্রধানমন্ত্রী বলেছেন, ২০২২ সালের শেষ নাগাদ যান চলাচলের জন্য খুলে দিতে দ্রুত কাজ করা হচ্ছে।

Shamol Bangla Ads

এর আগে চলতি বছরের শেষ নাগাদ পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
পরে সাংবাদিকদের কাছে বিষয়টি খোলাসা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!