সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় (ভর্তূকিমূল্যে) কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল বুধবার সকালে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান একজন কৃষকের হাতে কম্বাইন হার্ভেস্টারের চাবি (ধান কাটার মেশিন) তুলে দিয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

ওইসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াছমিন, সহকারী কমিশনার(ভূমি) আকলিমা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপা বিশ্বাস প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াছমিন জানান, এ মৌসুমে সদর উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ১০টি কম্বাইন হার্ভেস্টার বরাদ্ধ হয়েছে। পর্যায়ক্রমে তা কৃষকদের মাঝে বিতরণ করা হবে।




