ads

সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদ ও বর্ষাকে সামনে রেখে মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ কাদেরের

খবর টি পড়েছেন : ১৯৫
ঈদ ও বর্ষাকে সামনে রেখে মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ কাদেরের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারা দেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যানচলাচলের জন্য সচল রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

সোমবার সকালে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।

দায়সারাভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সড়কে কোথাও যেন যানজট না হয় সেদিকে কঠোর ভাবে মনিটরিং করতে হবে।’

Shamol Bangla Ads

এ ছাড়া এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি এলাকায় যানচলাচলে জনগণের যাতে কোন ধরনের ভোগান্তি না হয় সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ অন্যন্য কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহাসড়ক নয়, সড়কে চলতে পারবে ইজিবাইক : আপিল… পরবর্তী সংবাদ চালু হচ্ছে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads