ads

শনিবার , ২ এপ্রিল ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মিভূত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২, ২০২২ ১২:০০ অপরাহ্ণ

শেরপুরে অগ্নিকাণ্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ১ এপ্রিল শুক্রবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বালুয়াকান্দা এলাকায় ব্যবসায়ী জামাল উদ্দিনের বাড়িসংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন জানান, সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বালুয়াকান্দা এলাকায় বাড়ির পাশেই তার একটি বড় দোকান রয়েছে। দোকানে বেশ কিছু ড্রামভর্তি কেরোসিন, সিমেন্ট, মনোহারী পণ্য, টিউবওয়েল, পরচুলা ও হার্ডওয়্যার মালামাল ছিল। এছাড়াও তার নিজের ব্যবসার ও পরিবারের মিলিয়ে দোকানে প্রায় ৪০ লাখ নগদ টাকা ছিল। তার ছেলেমেয়েরা চীন ও কোরিয়ায় চুল দিয়ে বানানো টুপি রপ্তানী করেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ আগুন লাগে। দোকানে কেরোসিনসহ দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই নগদ টাকাসহ সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

জামাল উদ্দিন আরও জানান, চীনের অর্ডার দেওয়া চুল দিয়ে বানানো ১৫ লাখ টুপি ছিল। নগদ টাকা ছিল ৪০ লাখ। তিলতিল করে জমিয়ে রাখা সকল সম্পদ চোখের সামনেই শেষ হয়ে গেল- বলতে বলতেই জ্ঞান হারান জামাল।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বৈদ্যুতিক মিটারের সােেথ কেরোসিন ভর্তি ড্রাম থাকায় দ্রুত আগুন ছড়িয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত আগুন নিয়ন্ত্রণের কারণে আশেপাশের বাড়িঘর রক্ষা করা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা ধরা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!